জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শুভ সূচনা দক্ষিণ আফ্রিকার

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু দক্ষিণ আফ্রিকার। এক ইনিংস শেষ হওয়ার পরই বোঝা গেছে, দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানেই হারবে আফগানিস্তান। অবশেষে তাই হয়েছে। বড় আশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা আফগানদের ১০৮ রানের বিশাল ব্যবধানে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে প্রোটিয়ারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচি ন্যাশনাল স্টেডিয়ামের হাই স্কোরিং পিচে ৬ উইকেটে ৩১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে আফগানিস্তান অলআউট হয় ৪৩.৩ ওভারে মাত্র ২০৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৫/৬ (রিকেলটন ১০৩, ডি জর্জি ১১, বাভুমা ৫৮, ফন ডাসেন ৫২, মার্করাম ৫২*, মিলার ১৪, ইয়ানসেন ০, মুল্ডার ১২*; ফারুকি ৮-০-৫৯-১, ওমারজাই ৬-০-৩৯-১, নাবি ১০-০-৫১-২, রাশিদ ১০-০-৫৯-০, নাইব ৭-০-৪২-০, নুর ৯-০-৬৫-১)

আফগানিস্তান: ৪৩.৩ ওভারে ২০৮ (গুরবাজ ১০, ইব্রাহিম ১৭, সেদিকউল্লাহ ১৬, রেহমাত ৯০, শাহিদি ০, ওমারজাই ১৮, নাবি ৮, নাইব ১৩, রাশিদ ১৮, নুর ; ইয়ানসেন ৮-১-৩২-১, এনগিডি ৮-০-৫৬-২, রাবাদা ৮.৩-১-৩৬-৩, মুল্ডার ৯-০-৩৬-২, মহারাজ ১০-০-৩৪৬-১)

ফল: দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রায়ান রিকেলটন

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।