জাককানইবি ছাত্রলীগ-আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মচারীসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ছাত্রলীগ, আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তাসহ ১৩০ জনের নামে মামলা হয়েছে। এতে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতের বেঞ্চ সহকারী মো. আজমত আলী।

তিনি বলেন, রবিবার মো. আশিকুর রহমান নামের একজন বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। এদিন বিকালে আদালতের বিচারক মোছা. নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মো. আশিকুর রহমান একই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি ২০০৬/৭ সেশনের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী।

মামলার বাদী মো. আশিকুর রহমান বলেন, আইন সবার জন্য সমান। তাই প্রায় ৯ মাস পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ন্যায়বিচার পেতে মামলা করেছি। আশা করছি, আদালত ন্যায়বিচার করবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।