জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে এল নতুন সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম সাংবাদিকদের জানান, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।’

এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন পদে। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়ছেন ১০ জন প্রার্থী।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ৪০টি ব্যালটে ভোট দেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।