জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও দায়িত্ব পেয়েছেন। এখন থেকে তাঁর পদবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ।

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে তার পদবি পরিবর্তন করে। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে তাঁর প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেরও সহায়তা করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দিয়ে গত বছরের ১৯ নভেম্বর খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেয় সরকার।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।