জামালপুরে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কয়ড়া বাজারে আদারভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রতন সর্দার, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গদাই, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম ও সমাজ সেবা সম্পাদক সালমান শাহ।

মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করেন, মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে।

অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতা-কর্মীরা।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।