জি এম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি, পোড়ানো হলো কুশপুত্তলিকা

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসার সামনে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠন তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানায়। পরে জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং স্লোগানসহ একটি মিছিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের মুখপাত্র ফানতাসির মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ‘জি এম কাদের ও জাতীয় পার্টি ভারতের পালিত এবং আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল হিসেবে তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তদন্ত সাপেক্ষে তাদের নিষিদ্ধ করতে হবে।’

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপিত হয়:

১. গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার তদন্ত ও বিচার নিশ্চিত করা।

২. তদন্ত সাপেক্ষে জাতীয় পার্টি নিষিদ্ধ ও ২৪ ঘণ্টার মধ্যে জি এম কাদেরকে গ্রেপ্তার।

৩. পুলিশ সংস্কার কমিশনের কার্যক্রম পুনর্বহাল।

৪. ৫০ হাজার বিপ্লবী পুলিশ নিয়োগ।

৫. আওয়ামী লীগের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা।

সংবাদ সম্মেলন শেষে জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনে যায় সংগঠনটি। এতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও অংশ নেন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল হকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরুল হকসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।