জীবিত ভোটাররা যেন মৃতদের তালিকায় না যায় : ইসি

খবরওয়ালা অনলাইন ডেস্ক :নির্বাচন কমিশন (ইসি)  মাঠ কর্মকর্তাদের  সতর্ক থাকতে  নির্দেশ দিয়েছেন যেন চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো জীবিত ভোটারকে মৃত ভোটারের তালিকায় যেন ফেলা না হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতি সতর্কতার সঙ্গে সম্পন্ন করা বাঞ্ছনীয়। কাজটি সতর্কতার সহিত না করলে একজন জীবিত ভোটার তালিকা থেকে কর্তন হয়ে যেতে পারে। তখন ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র অচল হয়ে যাবে।

এই অবস্থায়, অধিকতর যাচাই সাপেক্ষে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের জন্য একটি মডিউল ডেভলপ করা হয়েছে। কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।