খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যা মামলার এজাহারে মূল হোতা বর্ষার নামকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জুবায়েদ হত্যাকাণ্ডের অগ্রগতি এবং প্রশাসনের অবস্থান তুলে ধরেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইস উদ্দিন।
তিনি বলেন, হত্যার দিন জুবায়েদকে বাসায় ডেকে নিয়েছিল বর্ষা, কিন্তু সেই গুরুত্বপূর্ণ তথ্যটি এজাহারে উল্লেখ করা হয়নি, এটি দুঃখজনক। ত্রিভুজ প্রেমের কাহিনি দিয়ে হত্যাকাণ্ডকে অন্যদিকে প্রবাহিত করার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।
এ সময় জুবায়েদ হত্যাকাণ্ডের পর আইনজীবী নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেয়অ নানা পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন তিনি।
এছাড়া ২৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস জুবায়েদকে উৎসর্গ করা হয়েছে বলেও জানানো হয়।