ঝিনাইদহে আদিবাসী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে আদিবাসী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ফ্যামিলি জোন কমিনিউটি সেন্টারে সদর উপজেলা আদিবাসী ফোরামের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম সদর উপজেলা শাখার আহকবায়ক স্বপন কুমার বাগদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা কনক কান্তি দাস। বিশেষ অতিথি হিসাবে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী ফোরামের জেলা সভাপতি অসিত কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে সদর উপজেলার ৪৩টি গ্রামের আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।