টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্বপন ওই এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে। তিনি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় আইনজীবী হলেও স্বপন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দত্তপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন। তিনি বিভিন্ন সময় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং মামলায় জড়ানোর হুমকি দিয়ে অর্থ আদায় করতেন। রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায়ও তার নাম রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘স্বপনের বিরুদ্ধে চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলায় তিনি জামিনে রয়েছেন বলে শুনেছি। অন্য কোনো থানায় মামলা আছে কিনা, তা যাচাই করে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।