খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 29শে শ্রাবণ ১৪৩২ | ১৩ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
টঙ্গীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সুলতান মিয়া (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় এই মামলাটি হয়।
এর আগে গত ১১আগস্ট দুপুরে টঙ্গীর শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সুলতান মিয়া পলাতক রয়েছেন।
সুলতান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গাংভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি টঙ্গীতে ভুক্তভোগীর সঙ্গে একই বাড়িতে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, সোমবার (১১ আগস্ট) দুপুরে শিশুটি পাশের ভাড়াটিয়া সুলতানের ঘরে টিভি দেখার জন্য যায়। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির বড় বোন তাকে গোসল করাতে গেলে শরীরে দাগ দেখে। একপর্যায়ে শিশুটিকে জিজ্ঞেস করলে সে নির্যাতনের বিষয়টি তার বোনকে জানায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত সুলতান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
খবরওয়ালা/এসআর