টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ

গাজীপুরের টঙ্গীতে রবিবার রাত পৌনে ১০টায় দুর্বৃত্তদের হাতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর টঙ্গী স্টেশন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দের সঙ্গে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

বিস্ফোরণের সময় পথচারীরা আতঙ্কিত হন। ঘটনাস্থলের পাশে আগে থেকে চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ দ্রুত এসে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, দুর্বৃত্তরা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর পালিয়ে যায়। আশপাশের এলাকার মানুষদের বর্ণনা অনুযায়ী পুলিশ তার সাদৃশ্য পেয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।