টাঙ্গাইলে গণপিটুনিতে প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইলে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে হলুদিয়া গ্রামের আবুল উদ্দিনের বাড়িতে অটোরিকশা চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এক ব্যক্তি। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং ওই ব্যক্তিকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-চোরাচালান কাজে জড়িত ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ। নিহতের পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।