টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিনের ছেলে শাওন (১২) ও হাবিল উদ্দিনের ছেলে নাঈম (১০)।

পরিবার সূত্র জানায়, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে পায়ের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।