টিসিবির পণ্য বিতরণ ঘিরে বিএনপির সংঘর্ষ; নিহত ১, আহত ৪

চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক নেতা নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম রফিক (৪৮)। তিনি আব্দুর রহিমের ছেলে ও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে রফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর আরো বিস্তারিত জানা যাবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।