ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের যুদ্ধেবিরতি ঘোষণা দেয়ার পরপরই বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত করেছে।

বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮ ডলারের কাছাকাছি হয়েছে, যা সোমবারের ট্রেডিং সেশনে ৭ শতাংশ কমারই ধারাবাহিকতা। খবর বিবিসির।

তেলের দাম এখন ১২ জুন থেকেও কম, যেদিন ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী।

এর আগে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে।

সামাজিকমাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে- আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান এবং ইসরায়েল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।