ইবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারের একযোগে পদত্যাগ

ইবি প্রতিনিধি ॥ ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া একযোগে পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে, বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ঐ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ একযোগে শিক্ষা সচিবের ইমেইল বরাবর তাদের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে প্রশাসনের তিন জনের মন্তব্য পাওয়া যায়নি। তাদের ফোনে একাধিক বার কল করা হলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাদের একজনের ব্যক্তিগত সহকারী বলেন, স্যাররা ৩ জনই একসাথে পদত্যাগ করেছেন।

গতকাল সকালে পদত্যাগের বিষয়ে কথা হলেও তারা তখনো সিদ্ধান্ত নেন নাই বলে জানায়। কিন্তু দুপুরের পরে মন্ত্রণালয়ের ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমাকে বলেছে এসব নিয়ে কারোর সাথে ওতো কথা বলার দরকার নেই। এর আগে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ইবির ১৩ তম ভিসি হিসেবে ঢাবি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ২০২১ সালের ৬ মে ট্রেজারার হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া ও একই বছরের ৩০ জুন চতুর্থ প্রো-ভিসি হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে নিয়োগ দান করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।