ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালক বাবা আশরাফুল ইসলাম (৫২) এবং মেয়ে রুবাইয়া খাতুনের (১৫) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার(২৪জুন) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী খোশবাজার মাদ্রাসার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, রুবাইয়া পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।আজ সকাল সাড়ে আটটার দিকে রুবাইয়াকে তাঁর বিদ্যালয়ে পৌঁছে দিতে ডিজেলচালিত থ্রি-হুইলারে বোদা উপজেলার দিকে যাচ্ছিলেন আশরাফুল। ভূল্লী খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস নামের একটি যাত্রীবাহী বাস থ্রি-হুইলারটির পেছনে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালটির চিকিৎসক রকিবুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই রুবাইয়ার মৃত্যু হয়েছিল।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,বাসটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে ।

বরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।