ডাকসু নির্বাচনকে ঘিরে ভুয়া আইডি নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা, আটক ২

রাত পোহালেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ভোটকে ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 এর মধ্যেই নকল আইডি কার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শাহবাগ এলাকার শিববাড়ি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার জিয়া জানান, আটক দুজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমানে তারা থানায় আছেন।

ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে ৮টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, সাদা পোশাকে ২ হাজার ১০০ এবং ইউনিফর্মে আরও ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। র‌্যাব ও সোয়াট টিমও নিরাপত্তায় সহায়তা করছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।