ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস বিমানবন্দরের কাছে লাইনচ্যুত, ট্রেন চলাচল আপাতত বন্ধ

লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস (৮১০) বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ফলে টঙ্গী থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ের ঢাকা বিভাগের দায়িত্বশীল সূত্র।

সূত্রটি জানায়, প্রায় সাড়ে ১১টার দিকে বুড়িমারি এক্সপ্রেস ঢাকায় আসার পথে বিমানবন্দরের ক্রস সেকশনে একটি কোচ লাইনচ্যুত হয়। বেলা ১২টায় রিলিফ ট্রেন যায় উদ্ধার কাজে।

সূত্রটি আরো জানায়, এই ঘটনায় আপাতত ডাউন লাইন (ঢাকামুখী) বন্ধ রয়েছে। তবে, আসা ও যাওয়ার ট্রেনগুলো আপ লাইন দিয়ে চালানো হবে। অর্থাৎ সিঙ্গেল লাইনে কাজ করবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দর আউটারে বুড়িমারি কোচের ‘ড’ কোচের বগি ডিরেইল হয়েছে। একইসঙ্গে একটি বাফারও ভেঙে পড়েছে মাটিতে। ফলে সব কিছু ঠিকঠাক হতে বেশ সময় লাগতে পারে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।