খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 4শে চৈত্র ১৪৩১ | ১৮ই মার্চ ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
ঢাকা ডেমরার মীরপাড়া সিএনজি পাম্পের সামনে বাসের ধাক্কায় মোহাম্মদ ওবায়দুর রহমান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ডেমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওবায়দুর রহমান যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সি বাড়ি এলাকার আব্দুর রব মুন্সীর ছেলে।
নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী জীবন জানান, ডেমরার মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় একটি বাস ওবায়দুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
খবরওয়ালা/এমইউ