খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ই এপ্রিল ২০২৫, ৪:২৮ পিএম
খিস্ট্রান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।
খবরওয়ালা/টিএ
মন্তব্য