ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় সাভারের হেমায়েতপুর (২৩৭) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (২১০) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় এর পরেই রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস (১৮৪), গুলশান লেক পার্ক (১৮২), মহাখালীর আইসিডিডিআরবি (১৭৭), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭৫), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭২), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৬৯), কল্যাণপুর (১৬৬) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।