ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে মধ্যরাতে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত একটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করা ‘বাংলা স্টার’ নামের বাসটি রাস্তায় দুর্ঘটনার কারণে খুব ধীর গতিতে চলছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

এসময় বাসের যাত্রী, হেলপার এবং চালক দ্রুত গাড়ি থেকে নামেন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসের অনেক অংশ পুড়ে গেছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।