ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর চারজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ছয় নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) থাকা দুই নবজাতক মারা যায়।

এর আগে রবিবার রাত ৩টার দিকে রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর ও সন্ধ্যা ৬টার দিকে ঢামেকে চিকিৎসাধীন আরেক নবজাতকের মৃত্যু হয়। 

বর্তমানে জীবিত দুই কন্যাশিশু রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এর আগে রোববার সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই তিন নবজাতককে ঢামেকের এনআইসিইউতে এবং তিনজনকে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

প্রিয়ার এক আত্মীয় জানান, তারা নোয়াখালীর সেনবাগ থেকে এসেছেন। প্রিয়া তার শ্যালক কাতার প্রবাসী হানিফের স্ত্রী।

তিনি বলেন, প্রিয়া ছয় সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনজন ঢামেকের এনআইসিইউতে এবং তিনজন কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা আমাদের প্রতি খুব ভালো সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।