তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে: মাহফুজ আলম

খবরওয়ালা অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদানের পর উপদেষ্টা মো. মাহফুজ আলম মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি কাজের মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে বলেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যে-সব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে।’

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাসমূহের পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের এক দিন পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান মাহফুজ আলম।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।