তামিম অসুস্থ, স্থগিত আজকের বোর্ড সভা

আজ জরুরি সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিকেএসপিতে তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর পরিচালনা পর্ষদের সভাটি বাতিল করেছে বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জরুরি বোর্ড সভায় আজ আলোচনায় ছিল প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি, অধিনায়কত্বে আসছেন কে আর নির্বাচকের শূন্য পদে বসবেন কে—তার উত্তর খোঁজার। দুপুর ১২টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে বসার কথা ছিল এই সভা।

আজকের সভায় টি-টোয়েন্টি ও বাকি দুই সংস্করণে অধিনায়ক কে থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল—নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র, নির্বাচক হান্নান সরকার চলে যাওয়ায় তার স্থানে নতুন নির্বাচক, বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগ, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও প্রধান কোচকে নিয়ে সিদ্ধান্ত।

 

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।