তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৮ নিহত

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। 

নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। শনিবার রাজ্যের কারুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। আহত কমপক্ষে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশে এক লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের কারণে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায় পুলিশ ও প্রশাসন।

একটি বাসের ছাদে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন বিজয়। হঠাৎ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তিনি পানি বোতল ছুড়ে দিতে শুরু করেন। তখনই বোতল নেওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয় এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বাধ্য হয়ে মাঝপথে বক্তব্য শেষ করেন বিজয়।

আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এর আগে ব্যাপক প্রচারে নেমেছেন বিজয় এবং তার দল টিভিকে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।