তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’—এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। দেশের প্রতিটি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।” এই প্রতিজ্ঞা ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দাও।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই—ভবিষ্যতের বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য করে তুলব। নিজেদের উন্নত করে তোলার জন্য যা যা করা প্রয়োজন, তোমরা তা-ই করবে।’

বিগত সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, ‘তারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং ই-কমার্স খাতে অগ্রাধিকার দেবে। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেবে। খেলাধুলা ও শিল্প-সংস্কৃতি শিক্ষার কারিকুলামে যুক্ত করা হবে।’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের জনগণ তোমাদের পাশে থাকবে।’

তারেক রহমান বলেন, ‘দেশে আর বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়। জনগণ এখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত রাজনীতি দেখতে চায়।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।