তিউনিসিয়া থেকে ১৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন

তিউনিসিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৯ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটযোগে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে এই ১৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা অনিয়মিতভাবে তিউনিসিয়ায় অবস্থান করছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে পাড়ি জমিয়েছিলেন এবং তিউনিসিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময় অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন।

প্রত্যাবাসনের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। কর্মকর্তারা বলেন, এই ভয়ংকর অভিজ্ঞতা যেন অন্য কেউ না পায়, সে জন্য প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ছয় হাজার টাকা নগদ সহায়তা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।