খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাজারে তেলসহ যেসব পণ্য নিয়ে সমস্যা চলছে তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সাভারে চামড়া শিল্প নগরীতে বিভিন্ন স্থাপনা ও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যেই খেজুর, ছোলাসহ রমজানে যত পণ্য আছে এবং যে সমস্যাগুলো আছে সবগুলোর দাম কমে আসবে। যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ আছে।’
চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি তাদের সবার সঙ্গে মতবিনিময় করেন।
খবরওয়ালা/এসআর