দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিনাজপুরে বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

পরিবার সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় সকালে নিজ বাড়ি থেকে কাজ করার জন্য মাঠে যাচ্ছিলেন ডিস্ট্রিক্ট প্রিন্স। বাড়ির কাছাকাছি বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আপত্তি না থাকায় মরদেহ কবর দেওয়া হবে।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ‘বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।