দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে নিহত ৫

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলীয় পূর্ব নিজামুদ্দিনে মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

সমাধিক্ষেত্রটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।

দিল্লির দমকল বিভাগ জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা পাঁচটি লাশ উদ্ধার করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের পাঁচটি দল এবং পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছোট সবুজ রঙের ভবনটির এক পাশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তখন ভবনের ভেতরে ১৫-২০ জন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দরগার ইমামও ছিলেন বলে জানিয়েছেন তারা।

 সূত্র: এনডিটিভি

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।