দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি: এ্যাড অপু

নিজ সংবাদ ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ জোহর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে উক্ত দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করেন। দোয়া মাহফিল শেষে মসজিদের সামনে তবারক বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।

অনুষ্ঠানে এ্যাড অপু বলেন, ৫ আগস্ট হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে। বিএনপি এই সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে এই সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে, অনতিবিলম্বে নির্বাচনের প্রস্তুতি ও তারিখ দিতে হবে। জনগণ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কবিরসহ বিএনপি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুসুল্লিরা। দোয়া মাহফিল শেষে মসজিদের বাইরে তবারক বিতরণ করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।