দুই উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে লাঞ্চের আগে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিতে পেরেছেন তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের স্কোরকার্ডও নেহাত মন্দ না। শুরুর ২৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৯ রান।

এই ম্যাচে বাংলাদেশ দলে ছিল তিন পরিবর্তন। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে টেস্ট দলে যোগ দিলেন এনামুল হক বিজয়। সেইসঙ্গে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। আর স্পিন বিভাগে এসেছেন নাইম হাসান। তিন জনের মধ্যে ম্যাচে প্রভাব রেখেছেন এখন পর্যন্ত তানজিম সাকিবই।

নিজের অভিষেকে পেয়েছেন উইকেটের দেখা। দলীয় ৪১ রানে ফেরান সিলেট টেস্টে দারুণ ব্যাট করা ব্রায়ান বেনেটকে। তবে ফেরার আগে চট্টগ্রামের মাঠে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছে বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। তানজিম সাকিবের অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট।

খানিক পরেই আউট হয়েছিলেন নিক ওয়েলস। মিরাজের বলে তাকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ওয়েলস। মিরাজের বলটা ব্যাট বা গ্লাভসে লাগেনি। দলীয় ৭৩ রানে অবশ্য বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। এই দফায় তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।

শেষ পর্যন্ত লাঞ্চের আগে আর কোনো উইকেট নেয়া হয়নি বাংলাদেশের। নিক ওয়েলসের সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ শন উইলিয়ামস।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।