দুই ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

ঈদ বোনাস, ওবার টাইম বিল, টিফিন বিলসহ সকল দাবি পূরণের আশ্বাস পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়েছেন গাজীপুরের তেলিপাড়া এলাকার ইস্মোগ সোয়েটার নামের কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৪ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার নামের কারখানা একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা আজ সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ইস্মোগ সোয়েটার কারখানায় প্রায় ১২০০ শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও তাদের ওভার টাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না শ্রমিকরা। এ ছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।