কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে ‘বিডিআর কল্যাণ পরিষদ’।
সংগঠনটি জানায়, তারা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি) সদস্যদের প্রতিনিধিত্ব করছে।
তাদের দুই দফা দাবি হলো—চাকরিচ্যুত সদস্যদের সব সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা এবং জামিনের পরও কারাগারে থাকা সদস্যদের মুক্তি দেওয়া।
এর আগে, শনিবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিডিআর কল্যাণ পরিষদ।
খবরওয়ালা/এসআর



