দুই দাবি জানিয়ে বিএফআইইউ প্রধান শাহীনুলের বিরুদ্ধে স্মারকলিপি

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির সচেতন ও দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) এই স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়, বিএফআইইউ প্রধানের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানগত ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা অবৈধভাবে উত্তোলনের সুযোগ প্রদানের অভিযোগও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির তালিকায় না থাকা সত্ত্বেও শাহীনুল ইসলামকে বিএফআইইউ-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যা দুঃখজনক।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দুটি দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—

১। এএফএম শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে তদন্ত পরিচালনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।

২। ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে যেসব নিয়োগ দেওয়া হয়েছিল, সে বিষয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ও জনগণের আস্থা রক্ষার্থে এ দাবিগুলো দ্রুত বিবেচনায় নেওয়া জরুরি।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।