দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

কুমিল্লার তিতাসে লাচ্ছির সাথে বিষ মিশিয়ে বাক প্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে বাক প্রতিবন্ধী বাবার আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এতে দুই মেয়ের মৃত্যু হলেও চিকিৎসাধীন অবস্থায় বাবা মনু মিয়া।

সোমবার (৯ জুন) ভোরে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- তুলাকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী মনু মিয়া ও তার দুই মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুলাকান্দি গ্রামের মোকবুল হোসেনের ছেলে বাকপ্রতিবন্ধী মনু মিয়া। মনু মিয়ার দুই মেয়ে মনিরা (৮) ও সানজু আল ফাতেহা (৫) বাকপ্রতিবন্ধী। একই পরিবারে একাধিক ব্যক্তি বাকপ্রতিবন্ধী হওয়ায় মানুষজন কটু কথা বলায় সহ্য করতে না পেরে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহাকে খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

আরও জানা গেছে, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই মেয়েকে মৃত ঘোষণা করেন। মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ‘বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বাকপ্রতিবন্ধী, দারিদ্র্য ও পারিবারিক হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে।’

খবরওয়ালা/এসআর 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।