দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের, আহত ২

সাতক্ষীরার বাইপাস সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের মথুরাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের সরদার নাজিম উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সেলিম নিহত হন ও আহত দুইজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।