দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: তিন হামলাকারী শনাক্ত

রাজধানীর মতিঝিলে দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাস এবং ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক রেদওয়ানুল হকের ওপর হামলার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী এই দুই সাংবাদিকের ওপর হামলা চালায়। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ জেড ভূঁইয়া আনাস জানান, তিনি এক সহকর্মীকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ একদল লোক এসে তাদের উঠে যেতে বলে। প্রতিবাদ জানালে তারা মারধর শুরু করে। আনাস বলেন, মারধর থেকে বাঁচতে তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এতে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ বলে হুমকি দিয়ে কিল-ঘুষি মারতে থাকে। কোনোমতে সেখান থেকে সরে গিয়ে তারা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।