দুর্ঘটনায় সৌরভকে বহনকারী রেঞ্জ রোভার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বর্ধমান যাওয়ার পথে সৌরভের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁদপুরে দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর রেঞ্জ রোভার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃষ্টির মধ্যে দাঁদপুরে আচমকাই এক ট্রাক সৌরভের গাড়িবহরের সামনে এসে পড়ে। বিপদ সামলাতে হার্ড ব্রেক কষেন ভারতের বাঁহাতি ব্যাটারের গাড়ির চালক। তবে আচমকা ব্রেকের কারণে পেছনে থাকা গাড়ির চালকেরাও হতবুদ্ধিকর হয়ে পড়েন। তাতে সৌরভের পেছনে থাকা গাড়িগুলো একে একে ধাক্কা খেতে থাকে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তিনি ছিলেন অতিথি।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে সৌরভ প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে পৌঁছান ভারতীয় এই বাঁহাতি ব্যাটার। দাঁদপুর থানা পুলিশ সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কোনোরকম ক্ষয়ক্ষতি সৌরভের রেঞ্জ রোভারের হয়নি।

খবরওয়ালা/এমএ জেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।