দুর্নীতির মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে বিচারিক আদালতের দেওয়া তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার (৩ মার্চ) বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মাহমুদুর রহমানের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়। আদালতে মাহমুদুর রহমানের আপিলের পক্ষে শুনানি করেন পারভেজ হোসেন।

দীর্ঘ শুনানির পর হাইকোর্ট বিচারিক আদালতের আগের রায়টি বাতিল করে নতুন রায় দিলেন। হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে, সম্পদের কোনো তথ্য গোপন না করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল।

এর আগে ২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই মামলা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মামলায় ২০১৫ সালের ১৩ আগস্ট এ মামলায় মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত।

এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে হাইকোর্টে আপিল করেন মাহমুদুর রহমান। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। শুনানি শেষে সোমবার আপিল মঞ্জুর করে রায় দেওয়া হয়।

আইনজীবী পারভেজ হোসেন বলেন, সম্পদের বিবরণী দিতে নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না দেওয়ার ওপর ভিত্তি করে ২৭ ধারায় মামলা করে দুদক। বিচারিক আদালত তিন বছরের সাজা দিয়েছিলেন। আপিলে সেই দণ্ড থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।