দেওয়াল টপকে পালাল দুই আসামি

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালিয়েছেন দুই হাজতি আসামি। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে পালিয়ে যাওয়া দুজনের একজন, রাজিব হোসেনকে শহরের টিএনটি গেট এলাকা থেকে পুনরায় আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

পলাতক আসামির নাম শফিকুল ইসলাম। তিনি জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনই সদর থানার মামলার আসামি ছিলেন—শফিকুল চুরির মামলায় এবং রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামার মামলায় আটক ছিলেন।

সূত্রে জানা গেছে, কারাগারের এক পাশের প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুজন একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যান। ঘটনা টের পেয়ে দ্রুত অভিযান শুরু করে কারা প্রশাসন ও পুলিশ।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, রাজিবকে পুনরায় আটক করা হলেও শফিকুল ইসলাম এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।