দেশজুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট: তৃতীয় দিনে গাজীপুরে আটক ৮১ জন

অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে গাজীপুর জেলায় ৮১ জন আটক হয়েছেন। এর মধ্যে মহানগরীর ৮ থানায় ৬৯ এবং জেলার ৫টি থানা এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, সোমবার রাতে মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। তারমধ্যে সদর থানায় ১৯ জন, বাসন থানায় ৯ জন, কোনাবাড়ি থানায় ২ জন, গাছা থানায় ৬ জন, পূবাইল থানায় ২ জন, কাশিমপুর থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, ডিবি উত্তর থানায় ৭ জন ও ডিবি দক্ষিণ থানায় ৪ জনসহ ৬৯ জনকে আটক করে।

অন্যদিকে জেলা পুলিশ শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।