দেশের মঙ্গলার্থে সর্বোচ্চ দায়িত্ব পালনের অঙ্গীকার থাকতে হবে : ইবি উপাচার্য 

ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, নিজের প্রতিষ্ঠান এবং দেশের মঙ্গলার্থে বিশ্বস্ততার সঙ্গে সর্বোচ্চ দায়িত্ব পালনের অঙ্গীকার বা ইচ্ছা আমাদের থাকতে হবে। নির্দিষ্ট জায়গায় যেন নির্দিষ্ট প্রতিকার প্রত্যাশা করতে পারি সে ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে টেকনোলজি আমাদের সহায়ক হবে। গতকাল বুধবার (১৫ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ও ব্যবস্থাপনা কমিটি এই কর্মশালার আয়োজন করে। অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট মৌলি আজাদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, প্রযুক্তি আমাদের কেজো করে তুলছে। প্রযুক্তির ব্যবহার শিখে নিখুঁতভাবে কাজ করার প্র্যাকটিস আয়ত্তে নিয়ে আসতে হবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক অভিযোগ বাক্স স্থাপনের তাগিদ দেন।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।