দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: তারেক রহমান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মানুষ বিগত দিনের সব অধিকার আদায়ে বিএনপিকে পাশে পেয়েছে। তাই অধিকার আদায়ে বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা, চিকিৎসা, পুলিশ, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপির ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। 

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান। ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেখানে সমমনা দলগুলো নিয়ে জাতীয় সরকার হবে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম, খুলনা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সহসভাপতি জুলফিকার আলীসহ স্থানীয় নেতারা।

সম্মেলন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ব্যালটের মাধ্যমে জেলার সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে। জেলার মোট চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।