দৌলতপুরে ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে প্রবাস আলো প্রাগপুর। শনিবার (২২ জুন) বেলা ১১ টা থেকে দিন ব্যাপি এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন প্রবাস আলো প্রাগপুর। উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রবাস আলো প্রাগপুর এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার।

এখানে চক্ষু চিকিৎসা, স্ত্রী রোগ চিকিৎসা, মা ও শিশু চিকিৎসা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সেবা প্রদান কার হয় বিনামূল্যে। প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার রোগীরা সেবা নিতে এসে জানান “প্রবাস আলো প্রাগপুর” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সময় এলাকার হত দরিদ্রদের পাশে দাঁড়ান, এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবার আয়োজন করায় আমরা অনেক খুশি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।