দৌলতপুরে গৃহবধূকে হত্যা করে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহেরমাদি গ্রামে গৃহবধূকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত বুধবার (১৭ এপ্রিল) রাত অনুমানিক  ১০ টার পরে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গৃহবধূ হলেন বাহের মাদি গ্রামের মৃত মুনছার সরদারের ছেলে জাংগাল সরদার (৫৫) এর স্ত্রী বিলকিস আরা (৪০)। এ বিষয়ে নিহতের মেয়ে বিথি আরা  বলেন,  আমার বাবা প্রায় দিন আমার মাকে বেধড়ক মারধর করে।  আজ সারাদিন মারধরে করেছে  আমার মাকে।  সন্ধ্যার পরে আমরা বাড়ির  বাহিরে গেলে আমরা বাহির থেকে এসে আমার মায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। আমাদের ধারণা আমার মাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তাই তদন্ত করে হত্যাকারীর বিচার দাবি করছি। এ বিষয়ে জাংগাল সরদারের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে খুঁজে পাওয়া যায় নাই। এ বিষয়ে  দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নিহত বিলকিস আরা  আরার পরিবারের লোকজনের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।