দৌলতপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্বরণ সভা 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে স্বরণ সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবীর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন, জোনাল অফিসার মির্জা কে ই তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সজল সিরাজগঞ্জ কলেজ, রকি কুষ্টিয়া সরকারী কলেজ, তানভির ও ইশতিয়াক উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বরণ সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।